সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ছেলে কেন মাকে দেখতে আসে না

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন, ছেলে (তারেক রহমান) কেন মাকে (খালেদা জিয়া) দেখতে আসে না? শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওলা এলাকায় সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ প্রশ্ন তোলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার (তারেক রহমান) মা এত অসুস্থ, বিএনপি নেতারা অনশন করে। আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে, ছেলে কেন মাকে দেখতে আসে না। এটা কেমন ছেলে। আপনারা অনশন করেন, ছেলে মাকে দেখতে আসে না। মা এত অসুস্থ মরে মরে। তিনি নাকি যখন তখন মরে যাবেন। বয়সও হয়েছে। অসুস্থও বটে। তারপরেও মাকে দেখতে আসে না কেন। আমি তো বলবো মাকে দেখতে আসুক।

এর আগে সমাবেশে যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে নেতাকর্মীদের মধ্যে। এরই মধ্যে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে জনসভাস্থলে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপ্রত্যাশী নেতারা তাদের কর্মীদের নিয়ে জনসভায় আসেন।

গত ৭ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধন উপলক্ষে সিভিল এভিয়েশন মাঠে জনসভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। কিন্তু অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে জনসভা স্থগিত করে শনিবার দিন ঠিক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930