রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী, সাধারণ সম্পাদক জয়দেব নাথ, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন কর্মকার প্রমুখ। এ সময় চন্দ্রগঞ্জ থানা এলাকার ১৩টি পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গা পূজা পালন, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী বক্তব্যে অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, দুর্গা পূজার সময় যে কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা কঠোর হাতে দমন করা হবে। তিনি বলেন, পুজা অর্চনায় আগত দর্শণার্থী নারী-পুরুষের যাতায়াত নির্বিঘœ করতে পুলিশ সার্বক্ষণিক মাঠপর্যায়ে টহলে থাকবে। কোথাও কোনো ঘটনা ঘটার পূর্ব আশঙ্কা থাকলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানান ওসি।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১