সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ পর্যটকদের

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যাওয়া পর্যটকদের বৈরী আবহাওয়ার কারণে আজ সোমবার বেলা ৩টার মধ্যে ফিরে আসার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। এ নির্দেশনার কথা জানিয়ে ইতোমধ্যে দ্বীপে মাইকিং করা হচ্ছে।

এর পাশাপাশি টেকনাফ-সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন-কক্সবাজার ও সেন্ট মার্টিন-চট্টগ্রাম নৌপথে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

আদনান চৌধুরী বলেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে সেন্ট মার্টিনগামী জাহাজ, স্পিড বোট, কাঠের বোট বা যে কোনো ধরনের জলযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানরত সব পর্যটকদের দুপুর ৩টার মধ্যে দ্বীপ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। টেকনাফ থেকে যাওয়া জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে থাকা পর্যটকদের নিয়ে ফিরে আসবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে আজ সকাল সাড়ে ৯টার দিকে কেয়ারি সিন্দাবাদে ১৮০, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে ২৭২ ও এমভি বার আউলিয়ার ৭২৭ জন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যান। এসব জাহাজ দুপুর ১টার মধ্যে সেন্ট মার্টিন জেটিতে পৌঁছায়। এর আগের দিন (রোববার) বেড়াতে গিয়ে সাড়ে তিন শতাধিক পর্যটক রাতযাপনের জন্য সেন্ট মার্টিন ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031