সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ইসি সরকারের পাপেট : রিজভী

আকাশবার্তা ডেস্ক :

দেশে এক তরফা নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন ‘সরকারের পাপেট’ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, মেরুদণ্ডহীন পাপেট নির্বাচন কমিশন আওয়ামী নির্বাচনী তফসিল বাস্তবায়ন করতে মুখ লুকিয়ে জোরেসোরে মাঠে নেমেছে। আর নিশিরাতের সরকারের অবৈধ মন্ত্রী-এমপি, নেতা-কর্মী, আওয়ামী লীগ সমর্থক পুলিশ-র‌্যাব গোয়েন্দারা গোটা দেশে ভোটাধিকারের দাবীতে আন্দোলনরতদের ওপর ঝাপিয়ে পড়েছে হায়েনার মতো। ছিন্নভিন্ন করে দিচ্ছে গ্রাম গঞ্জ হাট বাজার জনপদ লোকালয় শহর-বন্দরে থাকা গণতন্ত্রকামীদের।

রবিবার (১৯ নভেম্বর) ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশের বিপজ্জনক অচলাবস্থার অবসান ঘটাতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে বাঁধভাঙ্গা আন্দোলনে স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়েছে। অনিবার্য গণঅভ্যূত্থানের পদধ্বনি শুনতে পাচ্ছে বাংলাদেশীরা। আরেকটি একতরফা পাতানো ভূয়া নির্বাচনের অপচেষ্টা চলছে। তিনি বলেন, আওয়ামী নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা যেন মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে অবস্থান করছেন। বাড়িঘর, ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। আর দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে নাশকতার অপবাদ দিয়ে প্রচার চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫১০ জনের অধিক নেতা-কর্মী গ্রেপ্তার ও বিভিন্ন মামলায় ২ হাজার ৮৫ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে বলে জানান তিনি।

এসময় সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, যত মিথ্যাচার করুন বিএনপি এখন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। যতবার আঘাত এসেছে, ততবার আরও শক্তিশালী হয়েছে। বিএনপির রাজনীতি এদেশের মৃত্তিকা থেকে উৎসারিত এবং এদেশের মানুষের বুকের ভেতরে প্রোথিত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930