মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ এম এ সাত্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ এম এ সাত্তার ।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন পাটোয়ারী ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।

স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, কারিগরী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ কর্মী তৈরি করে এ জনপদেও উন্নয়ন করা হবে। নৌকার প্রার্থী বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে দাবি করে তিনি বলেন, ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও পিছিয়ে পড়া জনপদ চন্দ্রগঞ্জের উন্নয়নে ট্রাক প্রতীকে ভোট চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- চ›চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুর নুর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য অহিদ মিয়া, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সাংবাদিক ইব্রাহিম খলিল মঞ্জু, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মনজু, সাংবাদিক হাসান, সাংবাদিক তানভীর আহাম্মেদ রিমন ও দৈনিক শেয়ারবিজ জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর২৪ সহ-সম্পাদক জুনায়েদ আহম্মেদ ও সাংবাদিক মহি উদ্দিন লিটন উপস্থিত ছিলেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০