সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রামগতিতে শিক্ষা অফিসের হিসাব সহকারীকে লাঞ্ছিত করলেন প্রধান শিক্ষক

রামগতি সংবাদদাতা :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী শ্যামল দেবনাথকে মারধর করার অভিযোগ উঠেছে বিবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ওসমানের বিরুদ্ধে। এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান শিক্ষক কামাল উদ্দিন ওসমান ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঞ্চিত করেন বলে অভিযোগ করেন শ্যামল দেবনাথ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক বলেন, বিবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ওসমান দলীয় প্রভাব বিস্তার করেছেন।

রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী শ্যামল দেবনাথ বলেন, সোনালী ব্যাংকের সামনে প্রধান শিক্ষক কামাল উদ্দিন ওসমান আমাকে ডাক দেন এবং বলেন ছাত্রছাত্রীদের নাম সংশোধন করার কথা। দাপ্তরিক কাজে তাড়া থাকায় আমি উনাকে অফিসে আসার জন্য বললে তিনি আমাকে গালমন্দ করেন। পরবর্তীতে তিনি অফিসে আসলে, কেন তিনি আমাকে গালমন্দ করলেন জানতে চাইলে কাটাকাটির একপর্যায়ে আমাকে মারধর করেন। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার চাই।

বিবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ওসমান বলেন, আমি প্রাথমিক শিক্ষক সমিতির নেতা। আমার কাজ তাড়াতাড়ি করে না দেওয়ার গালমন্দ করেছি। তবে সব ঠিক হয়ে গেছে; সমস্যা নেই।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাউছার আহম্মেদ বলেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা তা সমাধান করেছি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930