মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে : চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক, অস্ত্র উদ্ধার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মোঃ রাসেল (২৪) ও মোঃ ইমরান (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ দেওপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার দো-চালা ঘর থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে।

এসময় পুলিশ তাদের কাছ থেকে বিদেশী পিস্তল উদ্ধার করে। আটককৃত রাসেল দেওপাড়া এলাকার খালেকের ছেলে এবং ইমরান একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, চোরাই মোটরসাইকেলসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-৭, তারিখ- ৬/২/২৪সহ আলাদা ২টি মামলা করা হয়েছে। এ দিকে, বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রেসব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত বর্ণনা দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০