সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ/২০২৪ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাপক কাজ করছে চন্দ্রগঞ্জ থানা হাইওয়ে পুলিশ। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত সারাদেশে পালিত হচ্ছে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার চন্দ্রগঞ্জ বাজারস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্ভিঘ্নে যাতায়াতের সুবিধার্থে অভিযান চালান। এসময় ফুটপাত দখল উচ্ছেদ পরিচালনা এবং বিদ্যালয়ের সামনে বাস কাউন্টারে দীর্ঘক্ষণ আন্তঃজেলা যাত্রীবাস দাঁড়ানো বন্ধে ব্যবস্থা নেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া।

এসময় হাইওয়ে থানার এসআই সুলতান উদ্দিন, এএসআই মনির হোসেন, হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিংয়ের থানা কমিটির সাধারণ সম্পাদক রায়হান চিশতি, আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল হোসেন, শ্রমিক নেতা দুলাল হোসেনসহ হাইওয়ে পুলিশের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন- সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা রোধ ও মৃত্যুর হার হ্রাস করতে হলে আইনের প্রয়োগ করতে হবে যথাযথভাবে। পথচারী, যাত্রী, চালকসহ পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে হবে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031