সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কফিলউদ্দিন ডিগ্রী কলেজ গভর্ণিং বডি’র নির্বাচন, ৬ জনের মনোনয়নপত্র গ্রহণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মনোনয়নপত্র বিতরণ করা হয়। তবে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীদের নাম জানাতে পারেননি। তিনি বলেন, সব নাম মুখস্ত নেই, কাল রেজিষ্টার দেখে জানাতে হবে।

এ দিকে বিভিন্ন সূত্রে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের নাম জানা গেছে, তারা হলেন- বাবুল হোসেন, কামাল হোসেন, অহিদ উল্যাহ, নুরুল আমিন খোকন ও নুরুল ইসলামসহ ৬জন। এর মধ্যে অহিদ উল্যাহ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিবেন এসব প্রার্থীরা।

অপরদিকে মনোনয়নপত্র কারা গ্রহণ করেছেন, এর সত্যতা যাচাই এবং তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদের হিমশিম খেতে হয়। কলেজের অধ্যক্ষ, নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং মনোনয়ন সংগ্রহকারী কতিপয় প্রার্থীই মনোনয়ন সংগ্রহকারীদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন এবং লুকোচুরির আশ্রয় নেন।

উল্লেখ্য, গত ২৮ আগষ্ট অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। আগামী ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ২০ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৮ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930