সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

১২তম বর্ষে পদার্পন পিসি টেকনোলজি

নিজস্ব প্রতিবেদক :

অনেক চড়াই উৎরাই পেরিয়ে এক দুই করে ১২ বর্ষে পদার্পন করেছে পিসি টেকনোলজি। তথ্য, প্রযুক্তির ব্যবহার ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১১ বছর আগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতিষ্ঠিত হয় পিসি টেকনোলজি।

কর্ম উদ্যোমী ও সুমিষ্টভাষী যুবক জসিম উদ্দিন একাগ্রচিত্তে ২০০৬ সালে চন্দ্রগঞ্জ শহরের ওয়ানপ্লাজার দ্বিতীয় তলায় আইটি প্রশিক্ষণ এবং ইন্টারনেট ব্যবহার ভিত্তিক জ্ঞান বিতরণের জন্য গড়ে তোলেন পিসি টেকনোলজি। এই প্রতিষ্ঠানের আরেকটি বিভাগ কম্পিউটার ট্রেনিং সেন্টার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের স্বল্প মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয় এখানে।

পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে অনন্য কর্মচিত্র তৈরী করে কাস্টমারদের শতভাগ আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘপথ পাড়ি দিয়ে পিসি টেকনোলজি সুনামের সাথে একযুগে পদার্পন করায় উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির মালিক জসিম উদ্দিনসহ এই প্রতিষ্ঠানে কর্মরত একদল আইটি বিশেষজ্ঞ।

এই উপলক্ষে রোববার দুপুরে প্রতিষ্ঠানের আইটি শ্রেণিকক্ষে এক অনানুষ্ঠানিক আলোচনায় মিলিত হয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের মালিক, কর্মরত স্টাফ ও ছাত্র-ছাত্রীরা। পরে সবাই গ্রুপ ফটো সেশনে অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930