সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

অবশেষে কৃষকের সঙ্গে অশালীন আচরণে দু’জনকেই বদলি

আকাশবার্তা ডেস্ক :

পরামর্শ নিতে আসা এক কৃষকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথমে উপসহকারী কৃষি কর্মকর্তাকে এবং একইদিন ভিন্ন সময়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিবালয় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তাকে দিনাজপুরে বদলি করা হয়েছে এবং একই তারিখের আরেকটি অফিস আদেশে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশ নথি সূত্রে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর অঞ্চলের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। আগামী ৩ এপ্রিলের মধ্য তিনি দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় ৪ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

অপরদিকে, কৃষি অধিদপ্তরের একই তারিখের অপর আদেশ থেকে জানা গেছে, শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিস থেকে ফরিদপুরের সালথা উপজেলায় পদায়ণ করে বদলি করা হয়েছে। ওই অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৬ এপ্রিল তিনি তার দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায়, ১৭ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) জেলার শিবালয় উপজেলা কৃষি অফিসে ক্ষতিগ্রস্ত একগুচ্ছ ধান হাতে পরামর্শ নিতে যান কৃষক ফজলুর রহমান। কৃষি অফিসের দুই কর্মকর্তা ওই কৃষকের সঙ্গে খারাপ আচরণ করে তাকে অফিস থেকে বের করে দেয়ার ঘটনায় দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. শহিদুল আমিন এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. মামুন ইয়াকুবকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত শেষে তারা উপসহকারী কৃষি কমকর্তা সালাউদ্দিন সুজনকে বদলির আদেশ দেন। কিন্তু ভোরের কাগজের অনলাইন সংস্করণে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে, জনমনে অসন্তোষ’ সংবাদ প্রকাশিত হলে রাত ১০ টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়, শিবালয় উপজেলা কৃষি কমকর্তাকেও বদলির আদেশ দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031