সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কফিলউদ্দিন ডিগ্রী কলেজ, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৩ জিবি সদস্য

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কফিল উদ্দিন ডিগ্রী কলেজ গভর্নিং বডি’র নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় অভিভাবক সদস্য প্রতিনিধি পদে মো. কামাল হোসেন, বাবুল হোসেন ও অহিদ উল্যাহ তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের দায়িত্বে নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন ও কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গভর্নিং বডি’র নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ৩ সদস্যের মধ্যে অহিদ উল্যাহ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের নির্ধারিত দিনে উল্লেখিত প্রার্থীদের সাথে আর কোনো প্রার্থী না থাকায় তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণার সম্ভাবনা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930