-
- শীর্ষ খবর, সারাদেশ
- লক্ষ্মীপুর সদর : সালাহউদ্দিন টিপুর হ্যাটট্রিক বিজয়
- আপডেট : May, 30, 2024, 11:11 am
- 357 জন পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন এ কে এম সালাহ উদ্দিন টিপু (কাপ পিরিচ)।
এ নিয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো জয়লাভ করলেন তিনি।
কাপ পিরিচ প্রতীক নিয়ে সালাহ উদ্দিন টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব (ঘোড়া)।
তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট। তারা দুজনেই আওয়ামী লীগ সমর্থিত।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৯২টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখানে মোট নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন।
রাত সাড়ে ১১টায় ভোট গণনা শেষে এ কে এম সালাহ উদ্দিন টিপুকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ পাটোয়ারী ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা নির্বাচিত হয়েছেন।
এই বিভাগের আরও সংবাদ