শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

১ জুলাই ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে দেশের ব্যাংকিং সেবা

অর্থ বাণিজ্য ডেস্ক :

আগামীকাল ‘ব্যাংক হলিডে’ হওয়ায় এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এর কারণে সোমবার (১ জুলাই ২০২৪) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না। এজন্য বন্ধ থাকবে পুঁজিবাজারও।

ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ হয় ৩০ জুন। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। আরেক দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় এ দিনে। প্রতি বছর বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুইদিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে।

২০২৪ সালের ছুটির তালিকা ঘোষণা করার সময়েও দিন দুটিতে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়। পুঁজিবাজারের শেয়ার ক্রয়-বিক্রয়ের পর অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকে।

সোমবার পুঁজিবাজারের শেয়ার লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে দুই স্টক এক্সচেঞ্জে। বছরের এই দুই দিন ব্যাংকগুলো শুধু অভ্যন্তরীণ কাজের জন্য খোলা থাকে, কোনো লেনদেন হয় না।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। মঙ্গলবার যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংকের মত একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক। তথ্যসূত্র: অর্থসূচক

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১