সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে বেশি বেশি খেলাধূলা প্রয়োজন-ওসি মোক্তার

ক্রীড়া ডেস্ক :

মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ অপরাধমুক্ত সমাজ গড়তে বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে। তাহলে তরুণ ও যুবসমাজ খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে অপরাধমুক্ত থাকতে পারবে। শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ প্রীতি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন এসব কথা বলেন।

চন্দ্রগঞ্জ সিএনজি চালক ও শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী রায়হান চিশ্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহমেদ তানভীর, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ১-১ গোলে খেলা ড্র হলে ট্রাইবেকারে ৪-৩ গোলে বিবাহিত একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি তুলে দেন। এ সময় বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930