সোমবার ২৭শে জুলাই, ২০২৬ ইং ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কমলা হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনা ভারতে

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে লড়াই করছেন কমলা হ্যারিস। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী ক্যাম্পেইন। তবে শুধু মার্কিন সমর্থকরাই হ্যারিসের জন্য প্রার্থনা করছেন না। ওয়াশিংটন থেকে ১৩ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারতের একটি গ্রামেও তার জয়ের জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। কারণ কমলার পূর্বপুরষরা এই গ্রামেরই।

জানা গেছে, তার মাতামহ পিভি গোপালনের জন্ম তামিলনাডুর থুলাসেন্দ্রপুরমে। ফলে চেন্নাই থেকে ৩০০ কিমি দূরের এই গ্রামের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে কমলা হ্যারিসের। তার মা শ্যামলা গোপালন উচ্চশিক্ষার জন্য ১৯ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন আমেরিকায়।

কমলা হ্যারিস একবার এই গ্রামে পা রেখেছিলেন। তখন তার বয়স ছিল পাঁচ বছর। দাদুর হাত ধরে চেন্নাইয়ের সমুদ্র সৈকতে ঘুরেছিলেন। এরপর ২০০৯ সালে চেন্নাই সমুদ্রসৈকতে এসেছিলেন। মায়ের অস্থি বিসর্জন দিতে। গ্রামে হয়তো আর পা পড়েনি হ্যারিসের। কিন্তু তাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। গ্রামের মন্দিরে হ্যারিসের জয়ের জন্য প্রার্থনার পাশাপাশি বিভিন্ন জায়গায় তার নামে পোস্টার দিয়েছেন বাসিন্দারা।

গ্রামের বাসিন্দা জি. মণিকন্দন জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যদি তিনি জয়ী হন তাহলে উদযাপন করা হবে।

কমলা হ্যারিসের কোনো আত্মীয় এখন আর থুলাসেন্দ্রপুরমে থাকেন না। কমলা হ্যারিসের মাতামহ যে বাড়িতে জন্মেছিলেন, সেখানেও এখন কেউ থাকেন না। ফাঁকা ভিটের মতো পড়ে রয়েছে।

তবে গ্রামে কমলা হ্যারিসের নামে একটি বাসস্টপ বানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখন শুধু ৫ নভেম্বরের অপেক্ষা। ১৩ হাজার কিমি দূরে বসে এই নির্বাচনের দিকে নজর রাখছে দক্ষিণ ভারতের ছোট্ট এই গ্রাম। -সূত্র : রয়টার্স

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১