রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ওয়ানডে একাদশে তাসকিন বর্ষসেরা

স্পোর্টস ডেস্ক : 

২০২৪ সাল বিদায় নিচ্ছে আজ। বছরের শেষপ্রান্তে এসে চলছে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। সে ধারায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে বিদায়ী বছরের সেরা ওয়ানডে একাদশ। সে তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।

তবে এই তালিকায় জায়গা হয়নি সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাসকিন। চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ, যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে।

তাসকিন ছাড়াও ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন চার শ্রীলঙ্কান, আফগানিস্তানের তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে।

বর্ষসেরা ওয়ানডে একাদশ :

পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১