সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

বর্তমান সরকারের দেশব্যাপী চলমান খাল খনন কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নেও শুরু হয়েছে খান পুনঃখননের কাজ।

শুক্রবার সকালে মনোহরপুর থেকে পাঁচপাড়া সংযোগ অংশ হতে খালেকগঞ্জ বাজার পর্যন্ত খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন বাচ্চু। এসময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীদের মো. আনোয়ার হোসেন বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষিখাতের উন্নয়নের লক্ষ্যে ১৯৭৮ সালে এ খাল কাটা কর্মসূচি শুরু করেছিলেন। জিয়াউর রহমান পরবর্তী বিভিন্ন সরকারের সময়ে এ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশব্যাপী পুনরায় এ কর্মসূচি শুরু করেছে। আগামী পাঁচ বছর সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। জাতীয় পরিকল্পনার আওতায় আমাদের লক্ষ্মীপুরেও কর্মসূচি উদ্বোধন করেন মাননীয় পানিসম্পদ মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। পর্যায়ক্রমে চন্দ্রগঞ্জ ইউনিয়নসহ পুরো লক্ষ্মীপুরেই এ কর্মসূচি বাস্তবায়ন হবে।

প্রকল্প বাস্তব কমিটির সভাপতি ১নং ওয়ার্ড মেম্বার আবদুল হান্নান জানান, সরকারের হতদরিদ্র কর্মসূচির আওতায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪০ দিন ব্যাপি চলবে এই কর্মসূচি। ১৭ লক্ষ টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। মনোহরপুর-পাঁচপাড়া সংযোগ অংশ হতে খালেকগঞ্জ বাজার হয়ে কাজী বাড়ি পর্যন্ত চলবে এই কর্মসূচি।

কৃষি ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য খাল পুনঃখনন কর্মসূচি চলমান রাখা জরুরি বলে জানান স্থানীয় জনসাধারণ।

এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য এম এ হান্নান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, জেলা ছাত্রদলের সদস্য অ্যাডভোকেট সাহাদাত হোসেন দিপু, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জনি, ছাত্রদল নেতা জাবেদসহ স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মী ও জনসাধারণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031