বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক :

টানা দ্বিতীয়বারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের  শিরোপা জিতলো ভারত।  রোববার (২ জানুয়ারি) কুয়ালালামপুরে আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা।

কুয়ালালামপুরের বায়ামাস ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।  ভারতীয় বোলারদের তান্ডবে উইকেটে থিতু হতে পারেনি কোন ব্যাটার। ২ অংকের ঘরে পৌঁছাতে পেরেছে কেবল ৩ ক্রিকেটার। যাদের মধ্যে সর্বোচ্চ ২৩ রান আসে মাইকির ব্যাট থেকে। মাত্র ৮২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ভারতের পক্ষে ৩টি উইকেট তুলে নেন গঙ্গাদি তৃশা।

৮৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ৮ রান করা ওপেনার কামালিনিকে হারায় ভারত। এরপরের গল্পটা তৃশা আর সানিকের। দুজনের অপরাজিত ৩৪ রানে ৫২ বল আগেই সহজ জয় পায় ভারত। ৩৩ বলে ৪৪ রানে তৃশা আর সানিকে অপরাজিত থাকেন ২৬ রানে।

উল্লেখ্য, এটি ভারতের টানা দ্বিতীয় শিরোপা। ২০২৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় তারা। টুর্নামেন্টটির পরবর্তী আসর বসবে ২০২৭ সালে। যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১