শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রামগতিতে আশ্রয়ন প্রকল্প-২ এর গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এমন শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম আশ্রয়ন প্রকল্প-২ এর সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাস্তবায়নাধীন গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে শুভ উদ্বোধন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্যাহ আল মামুন এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, রামগতি থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম।

বক্তব্য রাখেন, বড়খেরী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, রমিজ ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ রামগতি উপজেলাধীন ২৩৯টি গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১