রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা, ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা ও ম্যাটস কারিকুলাম বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান তারা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রোজগার্ডেন চাইনিজ রেস্তোরায় জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ কামালুর রহিম সমর, জেলা কমিটির আহ্বায়ক ডাঃ শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা কমিটির আহ্বায়ক ডাঃ মাকসুদুর রহমান ভূঁইয়া ও রামগতি উপজেলা কমিটির আহ্বায়ক ডাঃ মেছবাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৬ সালে ম্যাটস কারিকুলাম চালু হয়েছে। ১৯৭৯ সালে চাকরি শুরু হয়। এখন এটি আওয়ামী লীগের প্রকল্প বলে অপপ্রচার চালানো হচ্ছে। ৪ বছর ৬ মাস হচ্ছে ডিপ্লোমা চিকিৎসকদের কোর্স। কিন্তু স্বাস্থ্য বিভাগ মেডিকেলে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমাদের এ কোর্স ৬ মাসের বলে অপপ্রচার চালাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে প্রান্তিক অঞ্চলের ৮৫ শতাংশ জনগণের ভরসা ডিপ্লোমা চিকিৎসকরা। এখন স্বাস্থ্য বিভাগীয় প্রশাসন নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের স্বার্থ ক্ষুন্ন করতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। দ্রুত এসব অপপ্রচার বন্ধ করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১