বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে ২ মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেপ্তার ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অপহরণের প্রায় ২ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২৬ মার্চ) বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত শাওন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে ও রাব্বি একই এলাকার মো. সবুজের ছেলে।

সদর মডেল থানার এসআই মো. মোস্তফা বলেন, অভিযুক্তরা ২ মাস আগে ফুসলিয়ে ওই স্কুলছাত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারি জিরোপয়েন্ট এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী দুজনকে গ্রেপ্তার করা হয়। অপহৃত ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে অপহরণকারীদের বিরুদ্ধে। পরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

র‌্যাব ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২)। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে শাওন প্রায়ই তাকে প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করতো। ঘটনাটি ছাত্রী তার মাকে জানায়। পরে তার মা ঘটনাটি শাওনের বাবা ও ফুফুকে জানিয়েছে। কিন্তু তারা বিয়ের জন্য প্রস্তাব দেয়। মেয়ে নাবালিকা হওয়ায় বাদী বিয়েতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ জানুয়ারি বিদ্যালয় যাওয়ার পথে জোরপূর্বক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা।

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ছাত্রীর মা বাদী হয়ে শাওন-রাব্বিসহ চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। অপর অভিযুক্তরা হলেন- শাওনের বাবা মোসলেহ উদ্দিন ও ফুফু তাসলিমা বেগম।

অপহরণের ২ মাস ৫ দিন পর মঙ্গলবার (২৫ মার্চ) র‌্যাব অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারি এলাকার জিরোপয়েন্ট এলাকা থেকে অভিযুক্ত শাওন ও রাব্বিকে গ্রেপ্তার করে। পরে হাটহাজারির কামালপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব অভিযুক্তদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১