বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে অস্ত্র, গুলিসহ তালিকাভূক্ত এক সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে রিভলবারসহ মনোয়ার (৩৮) নামে তালিকাভূক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত পৌঁনে একটার দিকে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে মান্দারী ইউপির মোহাম্মদনগর গ্রামের আমিন উল্যার বাড়ি থেকে অস্ত্রসহ সন্ত্রাসী মনোয়ারকে গ্রেপ্তার করেন।

এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের খাটের তোষকের নিচে থেকে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি, নগদ ১ লক্ষ ২৮ হাজার ৭৫০ টাকা, ২টি মোবাইল সেট ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মনোয়ার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউপির ৮নং ওয়ার্ডের দুবাই ওয়ালার নতুন বাড়ির মো. বেল্লাল হোসেনের ছেলে। সে মান্দারী আমিন উল্যার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান বলেন, একটি রিভলবার, ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে নগদ টাকা, ২টি মোবাইল সেট ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার নামে মামলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১