সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের গ্রেপ্তার ১৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের চার জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারদের ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি করে চার শিক্ষার্থী হত্যা, বিস্ফোরক ও পুলিশের করা মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত নেতারা হলেন- সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, রায়পুর ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ, কমলনগর উপজেলার সবুজ মেম্বার, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, রামগতি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মী।

গ্রেপ্তার মীর শাহ আলম সদর উপজেলার হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাগর কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। এছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোকন পৌর আওয়ামী লীগের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেন স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি)।

সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানা এলাকা থেকে জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের ছয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিশেষ করে দক্ষিণ হামছাদী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মীর শাহ আলম সম্প্রতি শেখ হাসিনার সাথে হোয়াইটসঅ্যাপসহ বিভিন্নভাবে লক্ষ্মীপুরের অন্যদের সাথে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930