শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে জিল্লুর রহিম কলেজে তালা, শিক্ষক অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের মান্দারী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিল্লুর রহিম কলেজে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা। এতে কলেজের অধ্যক্ষসহ প্রায় ২৫ জন শিক্ষক ঘন্টাব্যাপী অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করে আন্দোলনকারীরা।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা এ পরিস্থিতির সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা কলেজের প্রধান ফটকের তালা খুলে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থী, অভিভাবক ও আন্দোলনকারীদের অভিযোগ, মান্দারী জিল্লুর রহিম কলেজে শিক্ষার মান অত্যান্ত নাজুক। কলেজটিতে ফলাফল বিপর্যয়ের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু সরকার এবং প্রতিষ্ঠানের যাবতীয় সুযোগ সুবিধা নিয়েও কলেজের শিক্ষকদের দায়িত্বে অবহেলাসহ ঠিক মতো কলেজে না এসে পাঠদান ব্যাহত করা, একদিন এসে প্রতিদিনের হাজিরা খাতায় সই-স্বাক্ষর দেয়া, চাকুরী বিধিমালা ও নিয়ম শৃংখলা ভঙ্গসহ দুনীতির অভিযোগ করেন তারা।

ফলে এসব ঘটনায় অসহ্য হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষুব্ধরা আন্দোলন নামেন। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতিবাদ সভা, মানববন্ধনের ডাক দিয়ে কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা এবং অন্যান্য প্রভাষক ও শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা জানান, কলেজে অনিয়ম ও ফলাফল বিপর্যয়সহ বিশৃংখল কিছু ঘটনা রয়েছে। এ বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তনুযায়ী শীঘ্রই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১