সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে দুর্গাপূজা উৎসবকে ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এবার মোট ১৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজামন্ডপে দর্শণার্থীদের আগমন নির্বিঘ্ন করতে ইতিমধ্যে চন্দ্রগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার ৬ষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হয়। শেষ হবে আগামী শনিবার।

এদিকে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখতে সকাল থেকে বিকেল পর্যন্ত চন্দ্রগঞ্জ থানা এলাকার প্রত্যেকটি পূজামন্ডপ পরিদর্শন করেন ওসি মো. মোক্তার হোসেন। এ সময় তিনি পূজামন্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং যে কোনো সমস্যা দ্রুত থানায় জানানোর জন্যও পূজামন্ডপের আয়োজকদের অনুরোধ করেন।

ওসি মোক্তার হোসেন বলেন, পুলিশের পক্ষ থেকে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গা উৎসবকে ঘিরে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই নবী নেওয়াজ, এএসআই কামরুলসহ সঙ্গীয় ফোর্স।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930