বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯টি মামলার এজাহারভূক্ত আসামি ইমরান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯টি মামলার এজাহারভূক্ত পলাতক আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে) বেলা ৩টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ টুইন টাওয়ার নামীয় ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি ইমরান স্থানীয় দেওপাড়া গ্রামের কড়িম উদ্দিন মোল্লার পুরাতন বাড়ির তাজুল ইসলাম সুমনের ছেলে। তবে, তার পৈত্রিক বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। দেওপাড়ায় তার নানার বাড়ি। ইমরান বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর নাছিরের আপন ভাগিনা বলে পুলিশ জানায়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ নিজে সঙ্গীয় ফোর্সসহ ইমরানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ মোট ৯টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়াও গত ২৮ এপ্রিল নোয়াখালীর ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে শাকিল হত্যাকান্ডেও তার উপস্থিতি সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।

গত ৫ আগষ্টের পর থেকে ইমরান চন্দ্রগঞ্জ বাজারসহ আশেপাশের এলাকায় ব্যাপক চাঁদাবাজি, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অনেকদিন থেকেই ইমরানকে গ্রেপ্তার করার চেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। তিনি বলেন- সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধীদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১