সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মান্দারী জিল্লুর রহিম কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ওমর ফারুক হৃদয়কে সভাপতি, শাওন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, নুরুল আলম সজীবকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ রায়হানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জান্নাত আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

মঙ্গলবার (২৭ মে) লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদি ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন যৌথ স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

একইদিন জেলার আরো ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসা, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ, রায়পুর সরকারি কলেজ, রুস্তম আলী ডিগ্রি কলেজ ও হাজিরহাট সরকারি উপকূল কলেজ। এর মধ্যে রায়পুর সরকারি কলেজ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আহ্বায়ক কমিটি দেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930