সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি, লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল (ভিপি) বুধবার দুপুরে বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ছাত্রদল কর্মী রায়হান হোসেনকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চররমিজ এলাকা থেকে ছাত্রদলকর্মী রায়হানকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাকে।

গ্রেপ্তার রায়হান হোসেন চররমিজ এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ ও উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদল কর্মী রায়হান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় রায়হান হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930