বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে পিতাকে খুনের ঘটনায় মাদকাসক্ত পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে জন্মদাতা পিতা হযরত আলী গাজী হত্যার ঘটনায় পুত্র মোঃ মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ঢাকেশ^রী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর (সিপিসি-৩ নোয়াখালী ও লক্ষ্মীপুর সমন্বিত অঞ্চল) ভারপ্রাপ্ত কমান্ডার মিঠুন কুমার কুন্ডু সোমবার (৩০ জুন) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মামুন (৩০) একজন মাদকাসক্ত এবং সে মাদক ব্যবসায়ী।

মাদকের টাকার জন্য পিতার সাথে প্রায়ই ঝগড়া বিবাদ ও মারামারি করতো। পরে রায়পুর থানা পুলিশ মাদক মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। কারাগার থেকে জামিন পাওয়ার পর বাড়িতে এসে পারিবারিক বিষয় ও মাদক বিক্রির টাকা নিয়ে তার স্ত্রী ও পিতাকে মারধর করে। তার স্ত্রীকে মারধর করার সময় পিতা হযরত আলী গাজী বাধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়।

গত ১১ জুন দিবাগত রাতে মামুন তার পিতার কাছে মাদক কেনার টাকা চাইলে তিনি টাকা দিকে অস্বীকার করেন। এসময় পিতা হযরত আলী গাজী টিউবওয়েলে অজু করার সময় মামুন তার হাতে থাকা ধারালো দা দিয়ে পিতাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যায়। গুরুতর আহত পিতা হয়রত আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে নিহতের অপর ছেলে নুর হোসেন গাজী বাদী হয়ে ভাই মামুনকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে র‌্যাব-১১ এর সদস্যরা শনিবার দিবাগত (২৯ জুন) রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান র‌্যাব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০