সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গাড়ি চালাতে পারবেন সৌদি নারীরা

 নাজিম ভূঁইয়া, সৌদিঅারব :
গাড়ি চালানোর ক্ষেত্রে সৌদি নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব। এখন থেকে দেশটিতে নারীদের গাড়ি চালাতে আর কোনো বাধা নেই।
মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ সংক্রান্ত একটি ফরমান জারি করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মন্ত্রণালয় আগামী এক মাসের মধ্যেই এর সবধরনের প্রস্তুতি সম্পন্ন করবে এবং ২০১৮ সালের জুন মাস থেকে এই আদেশ বাস্তবায়ন হবে।
বিশ্বের মধ্যে সৌদি আরব একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। দেশটির অধিকার সংগঠনগুলো বছরের পর বছর নারীদের গাড়ি চালানোর পক্ষে অনুমোদন আদায়ের জন্য কাজ করেছে। এমনকি আইন অমান্য করায় কিছু নারীকে কারাগারেও যেতে হয়েছে।
এসপি আরো জানিয়েছে, নারী-পুরুষের ড্রাইভিং লাইন্সেস প্রদানসহ রাজকীয় এই ফরমান ট্রাফিক আইনের আওতায় বাস্তবায়ন হবে।
এদিকে, সৌদি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে তারা মহৎ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
নারীদের গাড়ির চালানোর নিষেধাজ্ঞা নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় লুজাইন আল হাটলুয়াল নামের সৌদি কর্মীকে ৭৩দিন আটক থাকতে হয়েছে। সৌদি সরকারের এমন ঘোষণার পর সেই লুজাইন ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ’ জানিয়ে টুইট করেছেন।
নারীদের গাড়ি চালানো পক্ষে ক্যাম্পেইনের অন্যতম সংগঠক মানাল আল শরীফ। তাঁকেও আইন অমান্য করে গাড়ি চালানোর দায়ে কারাগারে যেতে হয়েছিল।  এক টুইট বার্তায় তিনি লিখেছেন, সৌদি আরব একই কাজ আর কখনোই করবে না।
সৌদি সরকারের এমন ঘোষণার পর জেদ্দায় সাহার নাসিফ নামের এক কর্মী বিবিসিকে বলেন, তিনি খুবই উদ্দীপিত। তিনি হাসছেন এবং লাফলাফি করছেন। নাসিফ বলেন, ‘আমি আমার স্বপ্নের কার কিনতে যাচ্ছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930