রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জে জনদুর্ভোগ লাঘবে বাজার পরিচ্ছন্নতা অভিযান

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম ৪র্থ দিনের মত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (০৫ আগষ্ট) সকাল ৯টা থেকে পুনরায় আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করা হয়। এসময় চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করতে দেখা যায়। চন্দ্রগঞ্জ থানা বিএনপি ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি যৌথভাবে এই কর্মসূচির উদ্যোগে নেয়।

বাজারের ব্যবসায়ীরা জানান, লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের দু’পাশে দীর্ঘদিন যাবত আবর্জনার বাগাড়ে পরিণত হয়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাসহ বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা সীমাহীন দুর্ভোগে পড়েন। এতে শিক্ষার্থী ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু এবং চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ যৌথভাবে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, স্থানীয় জনগণের সমস্যার কথা মাথায় রেখে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করি। তিনি বলেন, যদিও এই কাজে সরকারি কোনো বরাদ্দ নেই। তবুও উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক আশ^াসের প্রেক্ষিতে এবং নিজস্ব অর্থায়নে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। সপ্তাহব্যাপি এই কাজে লেবার খরচ, ভেকু ভাড়া, পরিবহন খরচসহ ব্যাপক অর্থের প্রয়োজন।

চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও পথচারী জনসাধারণ সন্তোষ প্রকাশ করে বলেন, ফুটপাতের দু’পাশে চলাচলের কোনো উপক্রম ছিল না। গাড়ি থেকে নেমে কাদা-মাটিতেই পা ফেলতে হতো। এমন অবস্থায় ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম অভিযান চলায় উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন সবাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১