রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

প্রবাস ফেরত যাত্রী নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খালে : একই পরিবারের নিহত ৭

আলী হোসেন, বেগমগঞ্জ থেকে ফিরে :

প্রবাস ফেরত যাত্রী নিয়ে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কন্টেক্টর পোল সংলগ্ন এলাকায় রহমতখালী খালে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৭ জন হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম চৌপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের বৃদ্ধা মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মীম (২), ভাবী লাবনী আক্তার (৩০), ভাতিজী রেশমী (০৮), লামিয়া (০৯) ও নানী ফয়জুন্নেসা (৮০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানফেরত প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা একটি মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের চৌপল্লী এলাকার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেগমগঞ্জ উপজেলার কন্টেক্টর পোল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শিশুসহ ৭ জন নিহত হন।
স্থানীয়রা জানান, প্রবাসীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিল পরিবারটি। দুর্ঘটনার খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার ও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি খাল থেকে তুলতে সক্ষম হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১