রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে দুইটি এলজি ও ইয়াবাসহ আটক ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি এলজি, ধারালো চুরি, ইয়াবা ও নগদ অর্থসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, এটিএম কার্ড ও ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) রাতে পৌর এলাকার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে অবঃ মৃত কর্নেল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, আহমেদ আল মারুফ ওরফে রবিন (৩৪), রবিনের ভাই আহমেদ আল আকাশ এবং পৌর শহরের বাঞ্চানগর এলাকার তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ (২৪)।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল এনে বিক্রির জন্য বাড়িতে মজুদ করা হয়েছিল। অভিযান চলাকালে ৮৬ পিস ইয়াবা, দুটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, বেশ কয়েকটি ধারালো রামদা ও চাকু, নগদ ৩৬ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর পেয়ে ফেনসিডিল সরিয়ে ফেলা হয়েছে।
তিনি জানান, প্রয়াত অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সে সুযোগে বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে থাকা তার ভাতিজা আহমেদ আল মারুফ ওই বাড়িকে মাদকের আড্ডাখানায় পরিণত করেন।

আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১