সোমবার ২৭শে জুলাই, ২০২৬ ইং ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে বৃদ্ধা-নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা : ঘাতক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীকে ঘরে ঢুকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করছে তাঁর প্রতিবেশী বখাটে যুবক ইমন হোসেন। পরে ইমনদের বসতঘর ভাংচুর করে বিক্ষুব্ধ স্বজনরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের হত্যার বিষয়টি নিশ্চিত করেন, জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন।

এর আগে, ভোরবেলা জেলা স্টেডিয়ামে পূর্ব পাশে হাব্বি উল্লাহ্ কেরানি বাড়ীতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ইমনকে স্থানীয়দের সহযোগিতায় ওই বসতঘর থেকে আটক করেছে।

রাশেদা বেগম হাব্বি উল্লাহ্ কেরানি বাড়ির মৃত মোবারক উল্লাহর স্ত্রী ও তিনি ২ মেয়ে ১ ছেলে সন্তানের জননী। তিনি একাই বসবাস করেন ওই ঘরে।

অভিযুক্ত ঘাতক ইমন পাশ্ববর্তী মিঝি বাড়ির সেলিমের ছেলে।

নিহতদের দুই মেয়ে নূর নাহার সাথী ও কামরুল নাহার লিপি সাংবাদিকদের জানান, গতকাল তার মা প্রতিবেশী ইমনের হাতে গাছ থেকে সুপারি পাড়ান। ইমন তাদের ঘরে আসলে মা তাকে শরবত খেতে দেয় এবং তার পারিশ্রমিক সুপারি পাড়ার টাকা পরিশোধ করেন। হঠাৎ কি কারণে ইমন মাকে হত্যা করবে বিষয়টি আমাদের চিন্তায় আসে না। তবুও আমরা ইমনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।

এলাকাবাসী জানান, ভোরবেলা বখাটে ইমন রাশেদা বেগমের ঘরে প্রবেশ করে। এসময় রাশেদা বেগম চিৎকার করলে আশপাশের লোকজন শব্দ শুনে এগিয়ে আসলে ইমন এলোপাতাড়ি রাশেদা বেগমকে কুপিয়ে হত্যা করে। বাইর থেকে আশপাশের লোকজন ঘরের দুই পাশের দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে ইমনকে আটক করে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালের মর্গে।

পুলিশ সুপার বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে কি কারণে হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১