সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা : তদন্ত ডিবিতে

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে জমি দখল, দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় ডিবি পুলিশকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দাখিল করা হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন লক্ষ্মীপুর জজকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এম. নজরুল ইসলাম রাসেল।

মামলার এজাহার সূত্রে বাদী আল মামুন (৩৮) জানান, চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর এলাকায় নূরুল্যাপুর হাজী কালা মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশে তাঁর মালিকানাধীন ১২ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে অভিযুক্তরা একটি টিনশেড দোকানঘর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এছাড়া প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেহগনি ও সৃষ্টিকরই গাছের প্রায় ৫০ মন কাঠ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। ঘটনার সময় বাধা দিতে গেলে সাক্ষীদের ওপর লাঠি-সোটা ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে আহত করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরবর্তীতে অভিযুক্তরা মামলা বা আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬(২) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।

আদালতের নির্দেশে এখন ডিবি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930