বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত (৬ মার্চ) রাতে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজারের একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার দুপুরে আটক ৩ জনের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা ডাকাতরা হলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচঘরিয়া গ্রামের সাহাব উদ্দিনের পুত্র বেলাল হোসেন প্রকাশ হেঞ্জা (৪৮), লক্ষ্মীপুর সদরের চরমনসা গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ আরিফ (৩৬) ও লক্ষ্মীপুর পৌর রাজিবপুর এলাকার নুর হোসেনের পুত্র মোঃ ফাহিম (২১)।

এসময় তাদের কাছ থেকে ১টি একনলা দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও কার্তুজসহ চিহ্নিত ৩ ডাকাতকে আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর ৩ জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১