সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের চকবাজার এলাকায় এই সংঘর্ষে পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবারের হাতাহাতির ঘটনার প্রতিবাদে এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেল ৫টায় চকবাজার এলাকায় মিছিলের চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদের নেতৃত্বে একটি মিছিল চক মসজিদের সামনে বের হয়।

এসময় পাল্টা কর্মসূচি নিয়ে আসা ‘জুলাই যোদ্ধা ফোর্সের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। দুইপক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে দায়িত্বরত পুলিশের বেশ কয়েকজন  সদস্য আহত হন। এছাড়া অন্তত ৫ জন সাধারণ পথচারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ বলেন, “পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও একটি পক্ষ আইন অমান্য করে মিছিল বের করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্মীপুর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার এবং সব ধরণের জমায়েত থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031