সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

” করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ ” স্লোগান নিয়ে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ করছে সরকার।

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক, এক আইডি এক পরিবার এ লক্ষ্য নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালী একযোগে ১৮ জেলায় এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ১৮নং কুশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ১২শ ৫১ জন পরিবারের নারী প্রধানের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অন্যতম প্রতিশ্রুতি ছিলো ফ্যামিলি কার্ড বিতরণ। যার মাধ্যমে নারীর ক্ষমতায়ন হবে বলে আশা করে বিএনপি তথা বিএনপি পরিচালিত সরকার। পর্যায়ক্রমে হেলথ কার্ড, ফার্মার কার্ডসহ সকল ধরনের সরকারি সুবিধা জনগণের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপস্থিত নেতারা।

শনিবার (১৬ মে) কুশাখালী এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক এস,এম মেহেদী হাসানের সভাপতিত্বে ও জেলা সমাজ কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদারের সঞ্চালনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর -০১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য মো: সাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াপ্রু মারমা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান হাছিব ও স্থানীয় জনসাধারণসহ সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031