মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গভীর রাতে মেঘনা নদীতে অভিযানে গেলেন রামগতি’র ইউএনও

মিসু সাহা নিক্কন :

মা’ ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে মা’ ইলিশ নিধন করতে না পারে সেজন্য লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী মধ্যরাতে মেঘনা নদীতে অভিযান চালান।

৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে ভোররাত পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও। এ সময় মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা ভেটেরিনারী সার্জন আবদুর ছাত্তার বেগ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুছ সহিদ ভূঁঞা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১ অক্টোবর রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, আমরা বিভিন্ন মাছঘাটে অভিযানের পূর্বে সচেতনতামূলক সভা করেছি। জেলেদের সর্তক করেছি, নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল দিয়েছি। যার ফলে নদী এখন জেলে শূণ্য।

এরপরও জেলেরা যাতে রাতে নদীতে ইলিশ শিকার করতে না পারে সে লক্ষ্যে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে তৎপর রয়েছে।

প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২ দিন ইলিশের অভয়াশ্রম এলাকায় সকল প্রজাতির মাছধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০