সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধান বিচারপতির ছুটির আবেদন প্রকাশ করলেন আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। বিএনপিপন্থি আইনজীবীদেরও দাবি একইরকম। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতির কাছে পাঠানো আবেদনটি সংবাদমাধ্যমের জন্য প্রকাশ করলেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার ( ০৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে আনিসুল হক রাষ্ট্রপতিকে লেখা প্রধান বিচারপতির ওই আবেদনপত্রটি পড়ে শোনান।

প্রধান বিচারপতির স্বাক্ষরে রাষ্ট্রপতি বরাবরে লেখা কম্পোজ করা ওই আবেদনপত্রে বলা হয়, ক্যান্সারে আক্রান্ত হয়ে এর আগে তিনি (সুরেন্দ্র কুমার সিনহা) দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত বেশ কিছুদিন ধরেও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বিশ্রামের জন্য ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন তিনি ছুটি কাটাতে চান।

ছুটি শেষেই বিচারপতি সিনহা কর্মস্থলে ফিরবেন বলেও আশা প্রকাশ করে সেজন্য দোয়া করার কথাও বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় বিচারপতির ছুটি নিয়ে বিএনপির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তিনি অসুস্থ, এটা নিয়ে রাজনীতির কিছু নেই। আসুন আমরা সবাই মিলে বিচারপতি এস কে সিনহার সুস্থতার জন্য দোয়া করি। বিএনপির নেতৃবৃন্দকে বলব, আসেন দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে যান।’

আইনমন্ত্রী জানান, চিকিৎসকের সঙ্গে তাঁর কথাবার্তা হচ্ছে। যখন দেখতে যাওয়ার মতো অবস্থা হবে, তখন তিনি বিচারপতি এস কে সিনহাকে দেখতে যাবেন।

প্রধান বিচার প্রতি এস কে সিনহা কি গৃহবন্দী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930