সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে কটন মিলে অাগুন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পৌর শহরের মজুপুর এমদাদ উল্লাহ পাটোয়ারী সুপার মার্কেটে অবস্থিত তাহের ওয়েস্ট কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টার দিকে মেশিন চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মিল মালিক মো. রাসেল।

রাসেল বলেন, কারখানার ৩টি মেশিনে ২০ জন শ্রমিক কাজ করছিল, হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে একটি মেশিনে আগুন লেগে যায়। মুহুর্তেই অন্যান্য মেশিনেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা সবাই দ্রুত বের হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে কারখানার তিনটি মেশিন পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930