শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কারামতিয়া মাদরাসায় মুছলেকা দিয়ে অচলাবস্থার নিরসণ, পরীক্ষা ও ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারস্থ কারামতিয়া কামিল মাদরাসার আন্দোলনরত শিক্ষকরা থানায় মুছলেকা দিয়ে শ্রেণি কার্যক্রমে যোগদান করেছেন। এতে গত ৮ অক্টোবর থেকে চলমান অচলাবস্থার অবসান ঘটে। গত শনিবার (১৪ অক্টোবর) বিকেলে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজিদুর রহমানের মধ্যস্থতায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা খানমের উপস্থিতিতে শিক্ষকদের বিবদমান দুইপক্ষের টানাপোড়নের অবসান হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারামতিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসাইনের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বেতন পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগ তুলে গত ৮ অক্টোবর হঠাৎ মাদরাসার পঞ্চম, অষ্টম ও দাখিল পরীক্ষার্থীদের মডেল টেষ্ট পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় কতিপয় শিক্ষক। এতে নেতৃত্বে ছিলেন, আরবি বিভাগের শিক্ষক মাওঃ আব্দুস ছবুর, মাওঃ সিহাব উদ্দিন ও বহিস্কৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া হেলালী। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পেরে মাদরাসার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। ফলে গত ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মাদরাসার শ্রেণি কার্যক্রম, মডেল টেষ্ট পরীক্ষাসহ অভ্যন্তরীণ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ সময় শিক্ষকদের আন্দোলন স্থগিত করার জন্য শিক্ষাপ্রশাসন থেকে বার বার অনুরোধ করা হলেও কতিপয় শিক্ষকের একগোয়েমীর কারণে চরম অনিশ্চয়তা দেখা দেয় মাদরাসাটিতে।

পরে ওসি সাজিদুর রহমান ওইসব শিক্ষককে তাদের দাবি দাওয়ার বিষয়ে এবং মাদরাসার অচলাবস্থা দূর করার জন্য দুইপক্ষকে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ করেন। গত শনিবার বিকেলে থানায় উভয়পক্ষের বৈঠক চলাকালে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন কয়েকজন শিক্ষক। পরে উত্তেজিত শিক্ষক মাওঃ সিহাব উদ্দিন, জসিম উদ্দিন ভূঁইয়া হেলালী, ওমর ফারুক ও মাওঃ আবু নোমানকে থানাহাজতে কয়েক ঘন্টা আটক রাখা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খাঁন এসব শিক্ষকের দায়িত্ব নিলে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এবং আন্দোলন প্রত্যাহার করে শ্রেণি কার্যক্রম শুরু করেন তারা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসাইন জানান, আন্দোলন প্রত্যাহার করে শিক্ষকরা কাজে যোগদান করেছেন। পরীক্ষাসহ শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১