সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খালেদা জিয়া দেশে ফিরলে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।এদিনই এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে যুক্তরাজ্য ছাড়বেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে।

উল্লেখ্য, গত চার দিনের ব্যবধানে খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।এর মধ্যে গত বৃহস্পতিবার জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বকশিবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত।

একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তেজগাঁও থানায় মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার একটি মামলায়।

এর আগে গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরটি তার চিকিৎসার জন্য হলেও রাজনৈতিক মহলে বেশ আগ্রহের জন্ম দেয়।

এখন সবার প্রশ্ন খালেদা জিয়া কি অন্য মামলার মতো গ্রেফতার না হয়েই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেবেন নাকি সরকার তাকে গ্রেফতার করবে।

এক প্রশ্নের জবাবে বিএনপিপন্থি আইনজীবী সানা উল্লাহ মিয়াই বলেছেন, আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করার পর সরকার ইচ্ছা করলে যেকোনও আসামিকে গ্রেফতার করতে পারেন। খালেদা দেশে আসলে বিমানবন্দরে খালেদা জিয়াকে পুলিশ গ্রেফতার করতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ সরকার সবকিছুই করতে পারে।

 সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930