সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শেখ রাসেলের জন্মদিন আজ

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সালে আজকের এই দিনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে তাঁর জন্ম হয়।

দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম বিভিন্ন সংগঠন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শেখ রাসেলকেও হত্যা করেছিল। তখন তিনি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ ও শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে পরম ভালোবাসার নাম।

দিবসটির প্রাক্কালে আওয়ামী লীগ এক বিবৃতিতে বঙ্গবন্ধু ও শিশু রাসেলের হত্যাকারীদের মধ্যে যারা এখনো বিদেশে পালিয়ে আছে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে।

আজ সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

একই সঙ্গে তিনি দেশের সব শাখা সংগঠনকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

আজ বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল আমাদের ভালোবাসা’ শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930