সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে আগুনে পুড়েছে রফিকের স্বপ্ন

আকাশবার্তা ডেস্ক :
দরিদ্র রফিক। স্ত্রী ও চার সন্তান নিয়ে তার সংসার। ছেলে মেয়েদের স্কুল-কলেজে পড়াতে হিমশিম খেতে হচ্ছে তাকে। নুন আনতে পান্তা পুরায়। বেঁচে থাকার তাগিদে রাস্তার পাশে তিন বছর আগে ঋণ নিয়ে একটি টং দোকান দেয়। দু’বছরের মাথায় টং দোকানটি পরিপূর্ণ মুদি দোকানে রূপান্তর করে রফিক। ব্যবসার আয় থেকে সংসার ও ছেলে মেয়েদের পড়ালেখা চলছিল ভালোভাবে।
সোমবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তের আগুনে তার দোকানঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সেসাথে পুড়ে যায় তার স্বপ্ন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহী এগ্রো কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা আগুন দিয়ে রফিকের দোকানঘরটি পুড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী রফিক উপজেলার চরকাদিরা ইউনিয়নের আবুল কালাম মাঝির ছেলে।
রফিক জানায়, তিন বছর আগে ঋণ নিয়ে ব্যবসা শুরু করি। দুই বছরের মাথায় ব্যবসায় সাফল্য দেখি। ব্যবসার আয় থেকে এক ছেলেকে কলেজে পড়াচ্ছি, তিন ছেলে মেয়ে স্কুলে পড়াচ্ছি। স্ত্রী-সন্তানদেরকে নিয়ে ভালোই কাটছিলো সংসার। কিন্তু কে বা কারা আমার দোকানঘর পুড়িয়ে দিয়েছে। এতে নগদ টাকা, মুদি মাল ও কসমেটিকস সামগ্রীসহ সব মালামাল পুড়ে যায়। প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয় তার। এমন পরিস্থিতির কারণে আমাকে এখন পথে বসতে হবে। বন্ধ হয়ে যাবে ছেলেমেয়েদের পড়ালেখা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, রাতে টহল দেওয়ার সময় দোকানঘরটি পুড়তে দেখে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এর আগেই দোকানের মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930