সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

আকাশবার্তা ডেস্ক :

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উদযাপিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে জেলা কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সদর মডেল থানায় আলোচনা সভায় মিলিত হয় সবাই।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, ডিআই ওয়ান ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, কমিউনিটি পুলিশিং সেলের জেলা সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, এহতেশাম হায়দার বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশ জনতার সেতুবন্ধনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930