বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নোয়াখালীতে ভেজাল ওষুধ কারখানা আবিস্কার, ৬ জনকে কারাদন্ড

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর চরমটুয়ায় সরকারি অনুমোদনহীন ভেজাল ওষুধ কারখানা আবিস্কার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে নোয়াখালীর আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইয়াছির আরাফাত ও র‌্যাবের কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের মেসার্স আকসা ফার্মাসিউটিক্যাল (ইউনানী) নামক ওষুধ কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল ওষুধ তৈরীর কাঁচামাল, বোতল, কাগজপত্র, হাজিরাখাতা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ দশ লক্ষ টাকা। পরে ভেজাল ওষুধ তৈরী ও বাজারে সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। এরপর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটককৃত ১ ও ২নং আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩,৪,৫ ও ৬নং আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত আসামিদেরকে নোয়াখালী জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

আসামিরা হলেন, মোঃ আব্দুল মান্নান (৫৮), পিতা-মৃত আব্দুল হাই, সাং- দুর্গাপুর, থানা-বেগমগঞ্জ, জেলা- নোয়খালী, মোঃ আসিফ (২১), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং- লক্ষ্মীপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, মোঃ নাজমুল হক (২৬) পিতা-এবাদুল হক, সাং-হরিরামপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-মোঃ বজলু রহমান, সাং-ধোরারিয়া, থানা ও জেলা-সাতক্ষীরা, মোঃ সোহাগ হোসেন (২৩), পিতা-বদি আলম, সাং- চাঁদখালী, থানা ও জেলা- লক্ষ্মীপুর, মোঃ শাকিল (১৯), পিতা-মোঃ জাহাঙ্গীর, সাং- লক্ষ্মীপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০