সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্বাচনে না এলে বিএনপি মুসলিম লীগে পরিণত হবে

আকাশবার্তা ডেস্ক :

যেকোন পরিস্থিতিতে বিএনপি আগামী নির্বাচনে আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে না এলে বিএনপির পরিণতি মুসলিম লীগের মত হবে।

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

আনোয়ারা উপজেলা ও কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটা এলোমেলো পার্টি। তাদের এক বুদ্ধিজীবীই বলেন, বিএনপি মাজাভাঙ্গা, বিশৃঙ্খল দল।’ এই দলের একেক নেতা একেক সময় একেক রকম বক্তব্য দেয়। বিএনপি নেতা মওদুদ সাহেব বলেছেন, তারা নির্বাচনে আসবেন। ফখরুল জবাব দিন, আসবেন কি না?’

যে কোন পরিস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপি আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আগামী নির্বাচনে আসবে সেটা আমরা জানি। যে কোন পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবে। আর নির্বাচনে না আসলে তাদের পরিণতি মুসলিম লীগের মত সংকুচিত হবে।

শ্রমিক দলের নেতা-কর্মীরা গাড়িতে আগুন দিয়েছিল জানিয়ে কাদের বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় গাড়িতে কারা আগুন দিয়েছিল? খালেদা জিয়া ফেরার সময় শ্রমিক দল আর তাদের দলের নেতা-কর্মীরা লাঠিশোটা নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের কোন লোক ওখানে ছিল না, তাহলে বুঝে নেন কারা আগুন দিয়েছে। আমরা কেন আগুন দিতে যাব। কেন আমরা বিপদ ডেকে আনবো?’

আওয়ামী লীগ কাউকে অনুকরণ করে না জানিয়ে কাদের আরো বলেন, ‘বিনপিকে আমরা কেন অনুকরণ করবো? আমাদের এরা সব সময় অনুকরণ করে আসছে। আওয়ামী লীগ কাউকে অনুকরণ করে না।

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, জানুয়ারির মধ্যে বিভক্তি মিটিয়ে ফেলুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না।’

মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের এদেশে ক্ষমতায় আসার আর কোন সুযোগ নেই। যারা ১৫ আগস্ট, ৩ নভেম্বর পালন করে না, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930