শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে ৪ দোকানে চুরি, চোর বাঁচাতে ভিডিও ফুটেজ নিয়ে লুকোচুরি!

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় জড়িত চোরকে বাঁচাতে সিসিটিভির ক্যামেরায় ধারণকৃত ভিডিও চিত্র নিয়ে লুকোচুরির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
এ দিকে ভিডিও চিত্রে চোর সনাক্ত হলেও ঘটনার ১৩ দিনপরও চোর ধরা ছোঁয়ার বাইরে থাকায় ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ ও অসন্তোষ।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গত ২৯ ডিসেম্বর গভীর রাতে চন্দ্রগঞ্জ বাজারের করিমা সুপার মার্কেট ও দাদা ভাই প্লাজার ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। ওই সময় দু’টি মার্কেটের মাহবুবের ওষুধ দোকান, আজিম ও সফির মনোহারী দোকান এবং ঢাকা ফ্যাশন নামে দোকানের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে যায়।
করিমা সুপার মার্কেটে চুরির ঘটনাটি মার্কেটের সিসি ক্যামেরায় ধারণ হয়। ওই ক্যামেরায় আলু খলিল নামে এক ব্যক্তির চুরির দৃশ্য ধারণ হয় বলে জানায়, ওই মার্কেটের ব্যবসায়ীরা।
পরে চোরকে বাঁচাতে করিমা সুপার মার্কেটের রানী জুয়েলার্সের মালিক জয়দেব সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সরিয়ে ফেলেন এবং চুরি যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে চোরের সমঝোতা করিয়ে দেন।
এ ব্যাপারে জুয়েলারী ব্যবসায়ী জয়দেব জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তিনি সরিয়ে রেখেছেন, তবে পুলিশ প্রশাসন চাইলে সেই ফুটেজ দেবেন। চোরের সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমঝোতা করিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেন ওই জুয়েলারী ব্যবসায়ী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১